বোকা প্রশ্ন
তুমি অন্নপূর্ণা তুমি অনন্যা তুমি কেন জড়
তুমি সৃষ্টিকারিনী প্রকৃতি হয়েছে কেন এত রূঢ়
তোমাতে ভয় তুমি অভয়া তুমি কি শুধু খড় মাটি দিয়ে গড়া
মূর্খরা সব হয়েছে অশুর না আছে জ্ঞান কোনো লেখাপড়া
ত্রিশূল হাতে ধরিয়ে দিয়ে দাগী বেকসুর খালাস
হাড়গোড় চিবিয়ে খায় রাক্ষসেরা চলছে তারই তালাশ
যুগ যদি সত্যি থাকে কত যুগ আর বাকী
আমি এক শ্রেষ্ঠ জীব মূর্তিকে কেবল তাকিয়ে থাকি
সৃষ্টির অনাসৃষ্টি অন্ধজন আলো শুধু চেনে
হৃদয় তোমার থাকতো যদি জীবেরা কি করে ভালো লাগতো জেনে
চারদিকে গন্ডগোল ক্ষেপা বজ্রাসুর মাইকে নামগান
হরিবোল কাঁধে তোল জল ঝরে মুষলধারে
সিংহ চেপে কে আসে এ কার আগমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *