শুভ মহালয়া 🫅
শুড মহালয়া স্বাগত মহামায়া মা আস ঘরে ঘরে
পুষ্প চন্দন চঞ্চল মন নিয়ে বসে আছি তোমার তরে
দুর্গতি মানুষের ভুলেছ সন্তানে ওগো মা দুর্গতিনাশিনী
অশুর নহে মানুষ মোরা জন্ম দিয়েছ মানুষ করতে পারনি
আনন্দ উৎসবের এই কদিনে শতকোটি সন্তানেরে একটিকেও তুমি চেন না
অশুর মেরে অশুরের জন্ম দিলে এ তোমার কি ছলনা
ধর্মভীরু কেউই নয় বিশ্বাস তোমাতে কারো নেই না কোনো দাবী
জগৎজুড়ে তোমার সংসারে কেবল চলছে ছায়াছবি
রজ্জুতে সর্পভ্রম চাঁদসওদাগরের চেংগমুড়ি কানি
পাগলী মেয়ের পাগলা ছেলেরা খেয়ে বাঁচে মাটি আর পানি
বছরে একবার আস যাও আনন্দ দাও সবাই দেখি সিনেমা
যত আনন্দ বেশি দাও দুঃখ তবুও তুমি আমাদের মা।

