🍀ভবনদী 🍀
জলকালি ধুয়ে গেল ভিজলো চিঠি অশ্রুজলে
কাগজ ভিজে ন্যাকড়া বৃথা লেখা দলা পাকিয়ে ফেলি জলে
খড়কুটো নোংরা ছেঁড়া কাগজের টুকরো যত সঙ্গে ভেসে চলে
বিধাতার ভাগ্য লিখন লেখা আছে যা এই কপালে
ছেঁড়া মনের কথা যত খুঁজে পাবে না স্মৃতি তত
স্বপ্নসুখ কমবে তত দুঃখ বাড়বে যত
পলি পড়ে পড়ুক না তাতে নদীর ক্ষতি কি
নয়নজল আছে যখন তাই বিধাতা দিচ্ছে ফাঁকি
পূর্নিমায় সাগরের জোয়ার জলে ভরবে হৃদয় নদী
মানব জীবনে মরা নদী ডাক হরকরা আসে যদি
কেউ জানে না মন জানে ভেসে যাওয়া সেই চিঠির খবর
গোলাপ পাঁপড়ি মেলে যদি খুঁজে নিও আমার কবর
জনম মরন মধ্যিখানে চিরকাল অশ্রু ঝরে
কান্নাই মানব জীবন আঁখির জলে নদী ভরে।
                     😭😭😭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *