উন্মুক্ত প্রান্তর 😭
জল পাথর ভাঙ্গে সুখের অসুখ হয়
এ পৃথিবী গড়েছে কে আমি ছাড়া কেউ নয়
আমাকে জানতে চাই বুঝতে চাই দেখতে চাই
করেছি যে পাপ পালাবার কোনো পথ নাই
কঠিন সংসারে অহরহ হিংসা হানাহানি মারামারি যুদ্ধ
পাহাড় জঙ্গল মরু আকাশ জল সব পথ আজ রুদ্ধ
এ কেমন খেলা আমাতে কেউ কি ক্ষমা শেখাবে না
এ পৃথিবী অন্ধ অচল এক রক্ত দোঁহে সমাধি সৈনিকের কারো জানা ছিল না
স্বামী হারা স্ত্রীর কোলে নীরব নিথর দেহ
আনন্দের মাঝে একটু সুখ হাসির পরে কান্না বুঝলো না কেহ
ক্ষমা করে দিও অনিশেষ তুমিতো আমার ভাই সংসারে শেষ কথাটা বলি
আমি দেবো ভালোবাসা তুমি রেখে যেও একটা হৃদয় বিদারক গুলি
জল যদি পাথর ভাঙ্গে তবে সুখের অসুখ কেন নয়
স্বাধীন দেশে মহান মানুষ এখানেও পহেলগাঁও হয়।।

