অন্তর্দহন🦞
সারাদিনে যা কিছু শেষ একদিন একমাত্র গোধূলি লগন
কাঠফাটা সূর্যের শেষ রক্তিম আভার অন্তিম ক্ষণ
ক্ষনিক পরে কোমল আবেশে চাঁদ তারার দেশে ঢাকবে কিরন
আঁধার খুব ভালো চাই না আলো হোক না চোখের মরন
আকাশে চাঁদ তারা বারুদের গন্ধ হাউইএর দাপাদাপি
বিকট আওয়াজ বিজলী হৃদয়ে শুধু চেয়ে থাকি
দুরুদুরু বুক কেন দুপুরের বিকেলটা আবার ফিরবে নাকি
ট্রিগারটা তর্জনীর চাপে- তালু বেয়ে রক্তের ফোঁটা তাকিয়ে দেখি
এখন আঁধার রাত -স্বপ্ন -সেতো ভুল আত্মা ভুত হয়েছে কখন
আমি সীমান্ত সৈনিক শত্রুর রক্তেই তো জয় আমি তার শমন।।

