কুটিল ভাবনা🦞
অন্তরে গভীরে সংগোপনে একটি ব্যাথা
ওগো বন্ধু সে তোমার সনে বলে কি কথা
কঠিন পাথর ভাঙে নদীর কুল ভাঙে ভাঙ্গেনা সে মন আকাশ পাতাল ভাবনাটা সারাক্ষন সারাদিন প্রতিদিন করে জ্বালাতন
ভালোবাসার কথা যদি কেউ বলে কপোত কপোতীর প্রেম সে কেমন হয়
চোখে যায় না দেখা অন্তর দেখে হৃদয় চূর্ণ বিচূর্ণ হয় জীবনের শেষ সময়
আবেগ ও বেদনায় হেলে পড়া বৃক্ষের ঝরে পড়া পাতা
দমকা হাওয়ায় উড়ে চলে শূন্যে অনির্দিষ্টের পথে শূন্য এ মাথা
শেষ মুহূর্তে কানে কানে সে বলে দেয়ানেয়া প্রেম আছে মোর কাছে
কলঙ্ক হয়নি কিছু শরীরে এখনো সেই প্রেম সুরক্ষিত আছে
অলিগলি রাজপথ শহর গ্রামে চলছে প্রেম প্রেম খেলা
যেখানেই যাও প্রেম পাবে শুধু পাবেনা হৃদয় চল যাই হাটে যেথায় বসেছে প্রেমের মেলা।।


