=অশনি সংকেত=
হে কবি লেখনী তোমার মানুষেরে করুক দেশ ভক্ত
এমন লেখনা দুর্বোধ্য ঝরুক শত্রুর রক্ত
কবিরা লিখছে কাব্য সাহিত্যিকরা সাহিত্য
নাট্যকার নাটক লিখে পোষ্ট করছে নিত্য
সোসাল মিডিয়ায় ঝড় উঠেছে কথায় কথায় বলছে সবাই
কেউ বুঝছে কেউ বুঝছেনা পড়ার কারো সময় নাই
যে লেখে সে নিজেই পড়ে দিনে কতবার ঠিক নাই
না পড়ার সংখ্যা বলছে একশোতে নিরানব্বই
কবি মনের কথা যদি বলতো কানে তাহলে বুঝতো জনগন
কবিতার জটিল প্যাঁচ না বোঝে এই অশিক্ষিত সাধারণ
সোসাল মিডিয়ায় ছেয়েছে আধুনিক কবিতার বহর
দেশের কি লাভ কেউ বুঝছে না বাড়ছে দুষ্টের কদর
মূর্খরা ভিডিও দিচ্ছে দেখছে কোটি কোটি মানুষ
কবিরা পাল্টি খাচ্ছে উড়ছে না তাদের ফানুস
খাও দাও সুখে থাক ঘরে বসে কবিতা লেখ
পেটে অন্ন নাই যাদের তাদের একবার তাকিয়ে দেখ
কবিতা লেখা এমন হবে অতি সাধারণে শিক্ষা পাবে
সরল সহজ কলমের জোরে মানুষের মনে শক্তি হবে
নুন আনতে পান্তা ফুরায় হাঁড়ি কাঁদে রান্নাঘরে
ভিডিও খেয়ে আর কতদিন কে তা বলতে পারে
সোস্যাল মিডিয়ার দাপাদাপি বিব্রত দেশের সরকার
করলো বন্ধ নেটওয়ার্ক দেশ উত্তাল দায় কার
অদৃষ্টের পরিহাস দেশ মায়ের অভিশাপ কে খন্ডাতে পারে
কি ভালো কি মন্দ কবে বুঝবে এই মানুষ শুধু আমার আমার করে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *