স্বর্গবাস
খুব ইচ্ছে করে স্বর্গযাত্রার পথ কোথা খুঁজে পাই
জ্ঞান পাপীদের সেখানে যাওয়ার কোনো অধিকার নাই
স্বর্গ নরক দুটি দেশ স্বর্গে রাতে সূর্য দেয় আলো
নরকে সূর্য নেই রাত আছে ঘন আঁধার কালো
যেথায় হিংসা নেই দ্বন্দ্ব নেই আছে শুধুই ভালোবাসা
মনে প্রানে পণ করেছি যাবো সেথা মেটাতে মনের আশা
মহাপুরুষরা কর্মফলে দেবতা হয়ে গেছে
দেবতাদের সঙ্গে থাকতে আমার বড় ইচ্ছে
নরক নাকি যন্ত্রনালয় গরম তেলে মানুষ ভাজা হয়
তবুও সেথা যেতে হবে বিধির বিধান খন্ডাবার নয়
স্বর্গে যারা গেছে তারা বলেছে সত্যই একমাত্র পথ
নরকে যারা গেছে তারা চড়েছে মিথ্যার রথ
পথের ঠিকানা পেলেও এ দেশ দেবে না স্বর্গে যেতে
এমন একটি মানুষ খুঁজে পেলাম না যে বলেনা মিথ্যে
কলিযুগে বাস করে কি সত্যযুগে যাওয়া যায়
মিথ্যাযুগের পথ খোলা ঠাকুর সবই দেখতে পায়
সত্য পথে চলতে গিয়ে বন্ধ পথ দেখি কাঁটার বেড়া
দ্বিতীয় কেউ নেই সাথে কেবল আমি ছাড়া
দশচক্রে ভগবান ভূত ভূতের কি আশ
সাত জনম জন্ম নিলেও হবেনা স্বর্গবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *