প্রিয় গ্রামটি আমার
https://srouth.in/?p=1767
ছোটোবেলার প্রিয় গ্রামটি আমার
শস্য শ্যামলা ভালোবাসি বাদলপুর নাম তার
জেলার নাম কেমন যেন বিদকুটে মেদিনীপুর
মেদিনীপুর শহরে যেতে সত্তর মাইল অনেক দুর 
ঘর থেকে হাঁটা পায়ে এক মাইল  সাতমাইল
আবার সাতমাইল থেকে কাঁথি যেতে সাতমাইল
বারমাইল চোদ্দমাইল অনেক নাম ভেবেছি অনেক কচিমনে
এই নাম কে দিল কেন দিল উত্তর কেহ নাহি জানে
পাড়ার এক মানুষ এক রক্ত পদবী আলাদা কে করেছে তৈরী
মানুষকে চিনতে নামটা তো আসল আমি ভেবে মরি
আমার বাবার নাম অতুল রাউৎ বাস্তু বিঘা তিন
কুঁড়ে ঘর  বাগানে ঝিঙ্গা উচ্ছা ঢেঁড়স পুঁই লঙ্কা বেগুন তুলতাম প্রতিদিন
ডাইনে বাড়ী ডাঃ বিমল মাইতি তার ছেলে বন্ধু অশোক নাম তার
ডঃ দোলগোবিন্দ দাস সামনে বাড়ী হাইস্কুলের হেড মাষ্টার
সব বাড়িই কুঁড়ে ঘর কাঁটা বাঁশের কনচির বেড়া দিয়ে ঘেরা
সবুজ লতা গুল্ম গাছ গাছালি পাখীর কল কাকলীতে ভরা
আবার বাঁয়ে রজনী হাজারী প্রানকৃষ্ণ পাত্রদের পরিবারে
বিশাল পুকুর সুখে স্বচ্ছন্দে দিন কাটে জাল ফেলে মাছ ধরে
সাঁতার কাটা জলে ডুবে মাছ ধরা কি আনন্দই না পেতাম
পাড়ার মেঠো পথে খেলতে মাঠে যখন তখন ছুটে যেতাম
আমার ঘরের পেছনটায় গিরীশ রাউৎ গোবিন্দ রাউতের বাস
পদবীতে মিল আছে কাকা জেঠা চাষবাস বারমাস
বর্ষাকালে জমির জলে জাল টানা কাদা মাখামাখি খেলা
স্কুলছুট বন্ধুদের সঙ্গে মেতে বয়ে যেত বেলা
গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে উড়িষ্যার খাল
বঙ্গোপসাগরে মিশে হয়েছে উড়িষ্যা কোষ্ট ক্যানাল
গ্রীষ্মের দুপুরে খালে জাল ফেলা জলে ডুবে মাছ ধরা
রাতে দখিনা হাওয়ায় দাওয়ায় শুয়ে দেখতাম আকাশের তারা
পূর্নিমার চাঁদনী রাতে তেপান্তরে কল্পনায় হারিয়ে যাওয়া
এখন সে সব কোথায় হারিয়ে গেছে খুঁজলেও যাবে না পাওয়া
এমন গ্রাম বাদলপুর দশের মধ্যে সেরা
পেটের দায়ে ছেড়েছি গ্রাম হলো না আর ফেরা
খুব ইচ্ছে করে যেতে চাই ঘরে তারা কে কেমন আছে
ব্যাকুল হৃদয় বলে তোমার ডাক এসেছে তারা যেখানে গেছে
ওষ্ঠাগত শহর স্বপ্ন আছে জীবন নেই হারিয়েছে মানুষের ভীড়ে
খুঁজে ফিরি যদি পেতাম সেই দিন ফিরে যেতাম সেই শান্তির নীড়ে।
                             🌴🌱🌲🌳🌾

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *