😀 মিথ্যা 😀
মুখে কথা যা বলা হয় মনের কথা তা নয়
কেমন ধারা এ জগৎ দেখ ভাই রঙ্গমঞ্চের অভিনয়
কথার বাজারে কেনা বেচা ভাষণ যখন দেয় নেতা
সব প্রানীই বলে কথা সব তাহলে কি মিথ্যা কথা
শুধু মিথ্যা  ঘুরে বেড়ায় এ শব্দ তৈরী কার
মুখে এক মনে আরেক ভদ্রবেশী জানোয়ার
মানুষ বাদে অন্য প্রানী মিথ্যা কথা জানে না
ধর্মাবতার যুধিষ্ঠির একবার করেছিলেন ছলনা
বুদ্ধিমান মানুষ তাই সত্যের অকাল মরন
মানুষই নাটক করে মিথ্যেটাকে করতে বরন
আকাশ ও মিথ্যা বলে তার কি কোন আছে মন
গগনে গরজে মেঘ তবে হয় না কেন বরিষন।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *