কালরাত 😭
এই কদিন আগের কথা
ভেবে বড় পাই ব্যাথা
তেরো নদী জল জঙ্গল মরুভুমি পাহাড় পেরিয়ে তেপান্তরে রনক্ষেত্রে
আমার ছেলেটা সীমান্তে চাকরী করে
মুখে অন্ন জোগানোর দায়ে
পিতা মাতা স্ত্রী সন্তান তার দিকে তাকিয়ে
আমার ছেলে চন্ডীচরন সৈনিক দেশ রক্ষা করে
উদ্দাম উন্মত্ত যুবক গর্বিত আমি তার তরে
সীমান্তের অস্থিরতা ব্যাকুল করে
তার আনন্দে মন ভরে
আকাশে কামানের গোলা মিসাইল পালিয়ে যাওয়ার নাই পথ
তবুও তাকে পেটের জন্য বাঁচতে হবে বাঁচাতে হবে নিয়েছে শপথ
গর্জ্জন আর গোলাগুলি বিনিময়ের পর ছেলে আমার
রক্তিম আকাশ সন্ধ্যা আনে রাতের অন্ধকার
রাত জেগে পাহারা দিতে হবে নিজেদের তৈরী বাংকার
যুদ্ধের জন্য তৈরী কখনো ইনকার করেনি
সদা বলে – ‘বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী’
বীর সৈনিক তুমি আমার আশীর্বাদ তোমারই হবে জয়
শত্রু দমন অঙ্গীকার কখনো করেনি ভয়
কালরাত কাটেনা মিসাইলের গুলি বাংকারে তিনটি জীবন কেড়ে নিল
রাষ্ট্রপতির স্যালুট পেয়ে ছেলে আমার মহান হলো
অমর রহে জয়ধ্বনি দিক বিদিক কাঁপিয়ে
অভিবাদন সৈনিকদের প্যারেট মার্চ ব্যান্ড বাজিয়ে
কফিন বন্দী ক্ষতবিক্ষত দেহটার হাত ধরে অন্তরের কথা–
‘পরাজিত পিতা, তোমার জীবন দিয়ে আনলে তুমি দেশের জয়,
এর চেয়ে বড় গর্ব আর কিছু কি পিতার হয়’?
——————

