⛈️ পোড়া কপাল ⛈️
শুধু বর্ষা বর্ষা বর্ষা
চোখে দেখি ফুল সর্ষা
অশান্ত শ্রাবণ ধারা
কালের ধারা বৃষ্টি ধারা
আকাশ ফেটে জল ঝরে
বন্ধু থাকে নদীর ধারে
মোবাইলটা উঠলো বেজে
আননোন নাম্বার কে সেযে
আয় তাড়াতাড়ি যাই ছুটে
দুপুর দুটোয় রসলপুর ঘাটে
পরেশদাকে নিয়ে মোটরসাইকেলে
ইলিশ উঠেছে বন্ধুর জালে
কুড়ি মিনিট পরে পৌঁছে দেখি
দু কিলো ইলিশ একটা এ কি
কেজি পাঁচশো  কাড়াকাড়ি
ব্যাগে ঢোকাই তাড়াতাড়ি
হাজার টাকা দিই গুনে
দেখায় শান্তি বন্ধুর সনে
জলে স্থলে চলছে  তুফান
বৃষ্টির ঝাপটায় যাচ্ছে জান
তিন ক্রোশ ফিরতে হবে
ঘরে সবাই ইলিশ খাবে
যেই রাত নটা হলো
বাইক রাস্তায় বিগড়ে গেল
গাছের নীচে আশ্রয় নিলাম
বাইক ফেলে হাঁটা দিলাম
এখনো বাকী তিন কিলোমিটার
ইলিশ কাঁধে পরেশদার
ঘরে পৌঁছালাম যখন
আমার – বারোটা বাজে তখন
সবাই ইলিশ কাটে মৌজ করে
আমি চিৎপটাং বিছানার পরে
একশ পাঁচ জ্বর এলো রাতে
ডাক্তার ওষুধ দিল প্রাতে
বৃষ্টিতে ভেজা প্রধান কারণ
ইলিশ খেতে করলো বারন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *