সাগরের ঢেউ বলে তীর পেয়েছি
তীর বলে সাগরের ঢেউ পেয়েছি
আমি বলি দুজনায় যা চেয়েছি
সাগরের কাছে এসে সব পেয়েছি।
বার বার ঘুরে ফিরে ঘরের ধারে সেই সাগরতীরে যেতে ইচ্ছে করে। উড়িষ্যার বালেশ্বর জেলায় জলেশ্বর মহকুমায় কুম্ভিরগাদী গ্রামে সূবর্ণরেখার মোহানায় ভুশ্বন্ডেশ্বর বাবার বাসস্থান। কাঁথি থেকে ৬০ কিলোমিটার। ১২ ফুট লম্বা ১৪ ফুট চওড়া কালো পাথরের শিবলিঙ্গ। দীঘা হয়েই যেতে হয়। পথিমধ্যে কিছু ছবি কিছু গান কিছু আনন্দ সবাই বেঁটে নিতে চাই।

