কেভিন কার্টার 
(১৩ সেপ্টেম্বর ১৯৬০ – ২৭ জুলাই ১৯৯৪) ছিলেন একজন দক্ষিণ আফ্রিকান পুরস্কার-বিজয়ী ফটো সাংবাদিক এবং ব্যাং-ব্যাং ক্লাবের সদস্য। ১৯৯৩ সালের সুদান দুর্ভিক্ষের সময় শকুন ও শিশুর ছবি তুলে তিনি পুলিৎজার পুরস্কার পান।  ৩৩ বছর বয়সে আত্মহত্যা করেন। ২০১০ সালের ফিচার চলচ্চিত্র দ্য ব্যাং ব্যাং ক্লাবে তার কাহিনী বর্ণিত হয়েছে যেখানে তার চরিত্রে অভিনয় করেছেন টেইলর কিটস্চ।
🎥 কেভিন কার্টার 🎬
শিশুর পাশে শকুন বসে লাশের অপেক্ষায়
শিয়রে মৃত্যু আর কতদূর পেট জ্বলছে ক্ষুধায়
কংকাল কিছু ভাবেনা ভাবনা তার আবার কি
অনেক লাশ খেয়ে ভরেনি পেট এখন ঐটি শুধু বাকী
হৃদয় কাঁপানো শর্ট শকুনের চোখে চোখ রেখে
যুবক কেভিন কার্টার সাক্ষাৎ মৃত্যু দ্যাখে
শরীরের রক্ত জল হয়ে হঠাৎ থেমে গেল
আতঙ্ক আর যন্ত্রনায় চোখে অন্ধকার নেমে এলো
কি কাজ পৃথিবীতে কতটা যেতে হবে এই পথ
এক টুকরো রুটির হাহাকারে শেষ হবে এই শিশুর ভবিষ্যত
গায়ে মাংস নাই হাড় কখানি শুধু ছবিটাই আছে
নিথর দেহ পাথর এ ছবির মূল্য কি তার কাছে
জীবনটা যে মূল্যহীন কেভিন কার্টার বুঝেছিল সেদিন
তিন মাস ও সময় দেয়নি আপনি হয়েছেন বিলীন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *