রত্নাকর
রত্নের আকর উন্নত শির উই ঢিবি তলে
কতশত বর্ষে বর্ষায় ভিজে যাওনিকো গলে জন্মসুত্রে অজ্ঞান দস্যু হওনি পাপের ভাগীদার
কে পাপী পাপ কী সংসার ধর্মে হয়েছ অংশীদার
যা পাপ তাই পুন্য অজ্ঞানে কেউ কি তা জানে
যমের বাড়ী না গিয়ে কৌশলে জঙ্গলে বসে গেলে ধ্যানে
পাপের সাজা পাচ্ছে তারা যত ধর্মভীরুর দল
পুন্যবান সাধু বাল্মীকি তুমি পেলে পাপের ফল
নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে যমের সঙ্গে করেছ ছলাকলা
তাইতো মানুষ ধর্মের নামে খেলছে পাপের খেলা
মরা মরা ম রাম রাম হলোনা আর মরা বাল্মীক থেকে জন্ম আদ্যকবি বিখ্যাত পৃথিবী সারা
ছদ্মবেশে সাধু সেজে তোমার প্রসাদ পেতে চাই
পাপ পুণ্য ধর্মাধর্ম আমার কিছুই জানা নাই
ক্ষমা কর অজ্ঞানেরে জ্ঞান দাও হে মুনিবর তোমার পাপের ভাগ নিয়ে হয়েছি রত্নাকর।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *