🤼 খেলাপাতি 🤓
ও মনার মা মন কি করে
বালতির জলে মন মাছ ধরে 
গাংমুরাল উঠছে ছিপে
খিলখিলিয়ে হাসছে নাতি
সারা পাড়া মাত করে
হাঁড়ি কড়া থালা বাসন খেলার পাতি
ডাক ছাড়ে মনা কই মন মাছ আন তেল পুড়ছে কড়ায়
ধোঁয়ায় চোখে জ্বালা আর কেউ থাকবে না পাড়ায়
রেগে গরম মনার মা ডাক ছাড়ে যাচ্ছি ধোলাই দেবো বেদম
বিকার নেই কারও তারা এগিয়ে দু কদম
রাতদিন বৌমা খেটে মরে মন মনার জন্যে চিৎকারে পাড়া কাঁপে ভয়ে কিছু বলে না অন্যে
মনার আবার রাগ ভারী
বেলা বয়ে যায় খেতে হয়ে যাবে দেরী
কত মাছ জালে উঠলো চচ্চড়ি ঝোল টক
মনা কি করে ভেবে মরে অহরহ করছে বকবক
ভাই বোনের সংসার মন আর মনা সারাক্ষণ বকবকম মনার মা সইতে পারছে না
আমি দাদু পড়শী তাদের যেই না শাসন করি
মনার ভেতরে রাগ মুখে আদর বলে দাদু চা করে দিতে পারি
দিনরাত চেঁচামেচি শিশুমনের অসামাজিক কাজ ও কথা
মনর মা প্রহার দেয় চোখে লাগে বুকে পাই বড় ব্যাথা ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *