🌧️ কখন বর্ষাকাল 🌅
কখন আষাঢ় শ্রাবনে বৃষ্টি ঝরে
কখন মলয় বইছে ধীরে
কখন গুমোট যাচ্ছে সরে
কখন গায়ে ঘাম ঝরে
কখন অঝোর ঝরে বৃষ্টি ঝরে
কখন ব্যাঙ ডাকছে আলের ধারে
কখন ডাহুক ডাকছে সুরে
কখন কালো মেঘে আকাশ ভরে
কখন সূর্য তাড়ায় তারে
কখন কি হয় কে বলতে পারে
কখন ঝড় উঠতে পারে
কখন গাছ ভেঙ্গে পড়তে পারে
কখন বাজ পড়তে পারে
কখন যাবো ঘরের বাইরে
কখন কি মনে জাগতে পারে
কখন ভাবি থাকবোনা ঘরে
কখন ছাড়ি বন্ধু মনটারে
কখন যাবো কেন যাবো
এই মহামানবের সাগরতীরে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *