🖋️আধুনিক কবি 📝
কঠিন শব্দ হারিয়ে গেছে ভাবের ঘরে পোকা
অভিধানে উই লেগেছে আমরা সবাই বোকা
কবি নিজের কাছে নিজেই বড় হতে পারনি বিদ্যাসাগর
কবির কঠিন কথা কবিরাই বোঝে পাঠক হয়েছে পর
বিদ্যাসাগর কি কভু রবীন্দ্রনাথ হয়
মূর্খের স্বর্গে বাস করে জীবনে এনেছো প্রলয়
সাধারণ মানুষ তোমার ভাবনার ধারে কাছে নেই
কঠিন ভাব ও শব্দে মানুষকে জড়াবার দরকার নাই
সরল সহজ ভাষায় কবিতা লিখে হয়েছেন বিশ্বকবি
রবি নয় নাইবা হলে মানুষের কাছে হতে পারবে বড় কবি
কবি কবিরে বড় বলে বড় সে নয়
মানুষ যারে বড় বলে সে বড় কবি হয়
এই জগতে ঝড় উঠুক তোমার সরল সহজ ভাষার কবিতা পড়ে
হিংসা অহংকার উড়ে যাবে প্রেম বন্ধন কখনো যাবে না ছিঁড়ে
জটিল ভাব শব্দ যত সরিয়ে ফেল হাঁটাও জঞ্জাল
তোমার কবিতা পড়ে মানুষ সাহারা পাবে মনে রাখবে চিরকাল
এমন কবিতা লেখনা যা কেউ বুঝতে না পারে
এমন কবিতা লেখ যাতে সবাই পড়ে বুঝতে পারে
পন্ডিত যারা তাদের পন্ডিত হওয়ার আর দরকার নেই
অপন্ডিতেরে মানুষ কর তোমার মূল্যবান কবিতাতেই
ক্ষমা কর অজ্ঞানেরে ভাষা জ্ঞানের আলো জ্বেলে
হবে তুমি আরো বড় মানুষের ভালোবাসা পেলে
উই ধরা অভিধানে আগুন দাও জ্বলে পুড়ে হোক খাক
বিশ্বকবির লেখা সঞ্চয়িতার সন্মানটা থাক।।

