
💥এসব ও লিখতে হয় 💥
আমার বন্ধুরা অবসরপ্রাপ্ত ব্যাংককর্মী অথবা এমন হতে পারে সব অবসরপ্রাপ্ত ব্যাংককর্মী আমার বন্ধু। তা কি করে সম্ভব! সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ রিটায়ার্ড ব্যাংক কর্মচারী আমার বন্ধু হতে যাবে কেন? অলীক কল্পনা! না অলীক নয়। সুদুর তামিলনাড়ুতে করুনাকরন, মহারাষ্ট্রে বলরাম উত্তর প্রদেশে সুরেশ , ওড়িশায় সূর্য নারায়ন ঝাড়খন্ডে বিদ্বনেশ্বর । কলকাতায় অনেক, হিসাব নেই, তার মধ্যে এক বন্ধু আমেরিকা ফেরৎ বিশ্বনাথ দাদা, বিদ্যুৎ ,সমরেশ, শশাঙ্ক, অমিত, দেবদাস, মানবেন্দ্র, স্মরজিৎ, নন্দদুলাল ইত্যাদি ইত্যাদি।
আমার মেদিনীপুর জেলার সব আমার বন্ধু অশোক,তপন,প্রদীপ, বিজয়, শিবনাথ ইত্যাদি।
থাকি তো কাঁথিতে। ছোট্ট একটি শহর। যাদের কথা এতক্ষন মনে করছিলাম সবাই এখন বন্ধু মোবাইল স্ক্রীনে। সবাই আমার সহকর্মী এখন ফেসবুক বন্ধু।
কাঁথির বন্ধুদের সঙ্গে রোজ মিলিত হই কোন না কোন চায়ের দোকানে। এটা লাইভ। ত্রিনাঞ্জন (প্রিন্টিং মিষ্টেক), সুদীপ, স্বদেশ,পুলক,কলম (প্রিন্টিং এরার) ফাল্গুনী ইত্যাদি। এই সব ভারতব্যাপী বন্ধুরা প্রত্যেকেই অর্থনৈতিক ভাবে অত্যন্ত সাউন্ড। আমি খুব আনন্দিত এই ভেবে যে আমার বন্ধুরা সব বড়লোক আমি খুব গরীব। আমার অর্থনৈতিক অবস্থা একেবারেই ভালো না। এটাই আমার অহংকার। বন্ধুগন শুনুন-ফায়দা কি জানেন- চায়ের দোকানে চা বিস্কুটের পয়সা আমাকে কোনদিনই দিতে হয় না। একেই বলে প্রকৃত ভালোবাসা যা আমি দিতে পারিনি তারা দিয়েছে।
