যেতে পারি তবু কেন যাবো কি দরকার সেখানে ,
অতীত ভবিষ্যৎ আছে এখন নাই যেখানে।
মাঝে মাঝে ইচ্ছা হয় পরিচালক হয়ে যাই সিনেমার। আমি আনন্দ হয়তো পাবো বা অন্য কেউ ও তো আনন্দ পেতে পারে? আবার নাও পেতে পারে। তবে দুঃখ যে কেউ পাবে না তা নিরানব্বুই ভাগ সত্য । একশোর একজন কে আর খুঁজবো না। বুকের সাহস আজ হাতের মুঠোয়। তাই সেখানে গেলাম, অনর্থ তেমন কিছু হয়নি। মজা পেতে ক্ষতি কি! জানেন অদ্ভুত আনন্দ এই সিনেমা করা। যদি ও আমার সিনেমা কোন সিনেমা হলের পর্দায় আলোছায়ার রুপ নেবেনা, তাই রক্ষা। সিনেমা হল আর আছে কোথায়! আমার শহরে তো সিনেমা উঠে গিয়ে হলের নামে রাস্তার নাম।
তবে সিনেমা এখন ঘরে ঘরে। আঙ্গুল ছুঁলেই হাজার হাজার সিনেমা। তাহলে আর দেরী কেন একবার ছুঁয়ে দেখুন না পুরোনো নতুন নিয়ে কি করেছি কান্ড। একটি ভিডিও ” সাগর সৈকতে” অন্যটি। ” ঝাউবনে গানে গানে।” তৃনাঞ্জন দত্ত, সুদীপ মাইতি, সোমা দত্ত, সুজাতা মাইতি, সুবাসিনী রাউৎ, সুদীপ জানা, সোনা,মনা মিলেমিশে এক গজাখিচুড়ী পাতে অরুচি। সঙ্গীতে প্রখ্যাত গায়ক গায়িকা।







