

হলুদ কুমড়ো ঝিঙে ফুল
কিনে দিয়েছি কানের দুল
সোনার চেয়ে দামী হীরা
ও আমার প্রানের তারা
তাদের সঙ্গে নিয়েছি
রথযাত্রা দেখতে গেছি
দিনে হীরা জ্বলে
রাতে তারা জ্বলে
হীরা তারা আমি মিলে
রথ দেখতে যাই চলে
বসেছে রথের মেলা
হরেকরকম মেলা খেলা
বড্ড ভীড় দিচ্ছে ঠেলা
ভেঁপু সানাই মাইক বাজে
চলছে মানুষ নানান সাজে
ফানুষ ও বেলুন উড়ে
পাঁপড় ভাজা গন্ধ ছাড়ে
হীরা তারা হারায় ভীড়ে
তাদের হাত দিয়েছি ছেড়ে
মাইকে ডাকে মেলার কাছে
বাবা নাকি হারিয়ে গেছে
কেমন তাদের পিতা
কেমন তাদের মাতা
কানে কি যাচ্ছে কথা
শুনে আমার ঘুরছে মাথা
মাইকের স্বর শুনে
বুকে বল এনে
মাথা কুটে যাই ছুটে
সূর্য তখন গেছে পাটে
আমার প্রানের হীরা তারা
কোথায় হলো হারা
ফিরে পেলাম কন্যা দুয়ে
খুশী বাবাকে দেখতে পেয়ে
ডেমুরিয়ার রথে সেদিন
ভুলবো না কোনদিন
আর যাইনি ওই রথে
প্রনাম করি জগন্নাথে ।।
