বীরেন্দ্র নাথ প্রধান নাম আমার
তিন বছর আগে সেই আমি
আয়নাতে যা ছিলাম ছবিতে ও তাই আছি আমার কাছে আমি দামী
নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না
কালের স্রোত কারোর কোন বাধা মানে না
কালের স্রোতে এসেছি ভেসে
অদৃশ্য হবো হেসে হেসে
যা বোঝার হয়েছে বোঝা জীবনের শেষ প্রান্তে এসে
কান্না নয় বানভাসি হাসি সবাইকে দিয়ে যাবো
অদৃশ্য হওয়ার আগে সবাইর দেওয়া আনন্দ ভরে নেবো
চাঁদ তারা সূর্য যেমন হাসে
দেয়ার আনন্দে তারা ভাসে
নেয়ার আনন্দের কোন যন্ত্রনা তাদের নেই
দেয়ার আছে আনন্দ দিতে হবে সবাইকেই।।

