আধুনিক গান
আমি একটি গান লিখেছি কে দেবে তার সুর
অন্তরে তার সুর যে লেখা সে আর কত দূর
মনের কোণে আঁকা আছে যদি কেউ দেখে বোঝে
ডুব দেবোনা সুর সাগরে ফিরছি আমি তারই খোঁজে
স্বপ্ন যত গানের কথা আজ ভুলেছি মর্ম ব্যাথা
সুরে সুরে গাইবে তুমি মুছবে যত মলিনতা
অশান্ত এই গানের আবেগ ঝরাবে নতুন সুর
সুর ঝর্ণা পড়বে ঝরে হোক না সে যতদূর।
