কিচিরমিচির সকাল সন্ধ্যে
তোদের কি আর কোনো কাজ নেই
ভোরের আলো ফোটার আগে
ঘুম ভাঙ্গাতে কেমন লাগে
ময়না আমার রয়না ঘরে
বোঝাই তোদের কেমন করে
উঠোনে কাক শালিক বড়রা জাগে
তোরা ছোট ফিঙ্গে দোয়েল বুলবুলি চড়ুই বাবুই
কিচিরমিচির সকাল সন্ধ্যে
তোদের কি আর কোনো কাজ নেই
জমি নেই পেটের দায়ে দিয়েছি বিক্রি করে
ধান নেই শুকোতে দেবো উঠোনে ঘুঘু চরে
তোদের কথা ভেবে মরি
রাতের ঘুম গেছে চুরি
আমার দুঃখ তোরা না বুঝলে আর কেউ বোঝার নেই
কিচিরমিচির সকাল সন্ধ্যে
তোদের কি আর কোনো কাজ নেই
আবার ফিরবে দিন কোন একদিন
ভাগ্য আমার ফিরবে যেদিন
সেদিন আর বেশি দূরে নয় কোকিল ডাকবেই
কিচিরমিচির সকাল সন্ধ্যে
তোদের কি আর কোনো কাজ নেই ।।
