সাগর ডাকে আয় চল যাই দীঘার বালুকাবেলায়
বালুচরে শুয়ে দেখি ঢেউ কেমনে কুল খায়
অথবা চলতে চলতে নির্জনে
যদি দেখা হয় কারো সনে
সঙ্গী হবে কেউ আড়ালে ঝাউবনে
পথ হারিয়ে ফেলেছি আমি
পিছু পানে দেখি সে যে তুমি
চেনা মুখ যত ভুলেছি শত শত
ভুলিনি সে মুখ ভালোবাসা উজাড় করে দিয়েছে যত
ঢেউর কাছাকাছি মন যেতে চায় সাগরের বালুকাবেলায়।।
