আমি দেখি সাগর তুমি আকাশ নীল দেখ
সাদা বক উড়ে যায় তুমি তাকাও নাকো
দখিনা বায়ু কয় আমি তার কেউ নয়
ঢেউ দেখে মনে হয় সাগর তার কেউ হয়
সে মধুর স্বপ্নে তুমি বিভোর থাক
চাঁদ জাগে আকাশে সন্ধ্যা দীপের আশায়
সেই সুর মনে জাগে এই অকুল দরিয়ায়
যেতে দিওনা এ দিন হাতে হাতখানি রাখ।।
