দুজনার প্রেম বন্ধন অতীত অনেক পুরনো
সাগরের যদি কুল থাকে মনের কেন নেই
মনের গভীরে অভিমান সেতো থাকবেই
পথে কাঁটা থাকলে ও চলা শেষ হয় কখনো
অভিমানে পাঁপড়ির বাঁধন খোলে অভিমানী গোলাপ
ভালোবাসায় রং মাখিয়ে বল আর কি লাভ
অভিমান রাখতে পার অভিমানী হয়ো না যেন
রজনী শুকিয়ে মলিন হলো রজনী আর এলো না
অশ্রু ঝরে অন্তরে মন খুঁজে পেলাম না
সেই ভাবনায় জল ঢেলে কিছুই পাবেনা জেনো।।
