আধুনিক গান
ও খেয়ালী মন আমার
যখন তখন যারে তারে আঘাত দিও না
আঘাত দিলে পরে সেই আঘাত ফিরে আসতে পারে
নীরবে আঘাত সয়ে নিয়ে আর কখনো ভেবো না
ও খেয়ালী মন আমার
যখন তখন যারে তারে আঘাত দিও না
সীতাকে হরণ করে রাবন আঘাত দিল যারে
সেই রাম আঘাত হেনে হত্যা করলো সপরিবারে
রাবনের বদলা নিল রাম দিল জীবন যন্ত্রণা
ও খেয়ালী মন আমার
যখন তখন যারে তারে আঘাত দিও না
গিয়েছিলাম শ্বশুর বাড়ি বকা খেয়ে বউ মুখ করলো হাঁড়ি
ফিরে বউ বধির হলো বন্ধ করলো রান্না বাড়ী
যতই তারে আদর করি আঘাতের কথা সে ভুললো না
ও খেয়ালী মন আমার
যখন তখন যারে তারে আঘাত দিও না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *