ফুল দিয়ে হয়না পূজা বৃথাই ফুল খোঁজ
অন্তর হাতে দিও অঞ্জলী আগে নিজেরে বোঝ
নয়ন মুদিয়া হৃদয় সঁপিয়া অন্তরে বসাও তাঁরে
এই জগতে জীবন তরি আপনি যাইবে পারে
প্রেম ভালোবাসা সব তাঁরই দান তিনি অনন্ত অপার
ফুলের রুপ গন্ধ তোমার জন্য তাঁর নেই দরকার
বৃথা জ্বালাও ধূপ ধূনো এসব নিজের তরে
গর্ব যাদের অলংকার তারা ফুল খুঁজে ফেরে।
