আধুনিক গান(১)
সাগর ওই ডাকে আয় মন সেথা যেতে চায় ওই বালুকাবেলায়
ঢেউ তোলে মনের ঝিলে সুর তোলে দোতারায়
হাতের পরশে ওই তার যদি ছিঁড়ে যায় দোষ দিও না আমায়
ভালো লাগে পথ চলতে না বলা কথা বলতে বলতে
তারি মাঝে হারিয়ে যেতে মন চায় গানে সুর দিতে
ঝাউ মাথা দুলায়ে বাতাসের কানে গোপনে বলিয়া যায়
সাগর ওই ডাকে আয় মন সেথা যেতে চায় ওই বালুকাবেলায়
উদাস বসন্ত হৃদয় কাননে প্রেম বয়ে আনে শুধু মন জানে
তুমি আছ পাশে প্রেমের আবেশে সকাল আসুক জীবনে
সাগরের ডাকে নিও বেঁধে বুকে সরিয়ে দিওনা হেলায়
সাগর ওই ডাকে আয় মন সেথা যেতে চায় ওই বালুকাবেলায় ।

আধুনিক গান(২)
ঘুমের ঘোরে তারে দেখি স্বপ্নে বারে বারে

আমার হৃদয় অবুঝ প্রিয়ার পরশ পেতে পারে
তাই না হয় একটু সময় অপেক্ষা করে থাকি
সমস্ত আবেগ উজাড় করে সময়কে দিয়ে রাখি
ঘুমের ঘোরে তারে দেখি স্বপ্নে বারে বারে

আমার হৃদয় অবুঝ প্রিয়ার পরশ পেতে পারে
হতে পারে সেই সময় তার হয়তো মনে নেই
ঘড়ির কাঁটা জানিয়ে দেবে শুভক্ষণে সেই সময়টাই
ঘুমের ঘোরে তারে দেখি স্বপ্নে বারে বারে

আমার হৃদয় অবুঝ প্রিয়ার পরশ পেতে পারে
স্বপ্ন অনেক সব স্বপ্নই সময়ের কোলে ঘুমিয়ে থাকে
কখনো কখনো সত্যি হয় সকাল দুপুর সন্ধ্যা নামার আগে
ঘুমের ঘোরে তারে দেখি স্বপ্নে বারে বারে

আমার হৃদয় অবুঝ প্রিয়ার পরশ পেতে পারে ।

আধুনিক গান(৩)
কথা ছিল কবি গান লিখেছিল সুর ছিল না

সে গান স্বপ্নে হারিয়ে গেল গাওয়া হলো না

পাখী গান গাইছিল সুর ছিল কোন কথা ছিল না আকাশে কালো মেঘ ছিল ঝরা শ্রাবণ এলো না

ধানের পাতায় রুপালি শিশির মনে দোলা দিয়ে যায় তবু শরৎ এলো না

হেমন্তের গান বেসুরো কোন তাল ছিল না হিমেল হাওয়ায় গান ভেসে যায় ছন্দ পতন মনে কোন সুর ছিল না

কন্ঠে যখন সুর এলো সেদিন বসন্ত এলো না কথা ছিল কবি গান লিখেছিল সুর ছিল না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *