🥭বেগুনফুলি 🥭
আম খেতে ভারী মজা খুব মিষ্টি হলুদ রং বেগুনফুলি
এক কিলো একটি আম কিনে খাই চারার আশায় আঁটি ফেলি
আঁটি থেকে গাছ হলে অতি যত্নে লাগাই বেড়ার ধারে
দিন যায় মাস যায় বছর যায় বিশাল বৃক্ষ দশ বছরে
কোন ফাগুনে ধরবে মুকুল হাপিত্যেশ করে থাকি
বাজারের বেগুনফুলি সেই চারায় আবার আম হয় নাকি
আর দেরী নয় এই ফাগুনে কাটবো গাছ কুড়াল কাতানে শান দিয়ে রাখি
এই বসন্তে চোখ ধাঁধিয়ে মন রাঙিয়ে একটি মুকুল হঠাৎ দেখি
আনন্দের সীমা নেই একটি গাছে একটি মুকুল জনে জনে বলি
বেগুনফুলি ফলবে এবার আমার গাছে বুক ফুলিয়ে চলি
গর্বে হৃদয় ডগমগ পা পড়ে না মাটিতে

একটি গাছে একটি আম পারবো না কাউকে দিতে
একটি আম এক কেজি দশ বছরে তাতে মন্দ কি করে বলি
দীর্ঘ অপেক্ষার অবসান একটি হলুদ রাঙা আমার প্রিয় বেগুনফুলি
হঠাৎ লাফ দিয়ে এক হনুমান উঠলো বসে গাছের ডালে
গাছে বসে আম পেড়ে খায় এই ছিল মোর কপালে
নিমেষে স্বপ্ন উদাহ হলো আম নিয়ে সাথে ঘুম ভাঙ্গতে উঠে দেখি হনু হেগে দিয়েছে হাতে।
               www.srouth.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *