🙏আপনি 🙏
ইংরাজী ষ্টাইল চলছে এখন আপনি বাংলায় উঠে  গেছে
পিতা মাতা জেঠা কাকা মাষ্টারমশাই গুরুজনরা তুমি হয়েছে
পথে দেখা মাষ্টারমশাই পায়ে প্রনাম করতে মানা
কেমন আচার কেমন ধারা এই বাংলায় কারো কিছু নেইকো জানা
টাইট প্যান্টে ছাত্রছাত্রী ঝুঁকে প্রনাম কষ্ট ভারি
তা না হয় নাইবা হলো আপনিটা তো বলতে পারি
আপনি শব্দ গায়েব বাংলার অভিধান থেকে
সম্মান সম্বোধন পুঁথিগত শিক্ষা উদাহ দেশ থেকে
হায় বাংলা হায় বাংলার মানুষ এতই তোমাদের অবনতি
শিক্ষা সম্মান ভুলে গিয়ে দুষ্টচক্রে দিলে মতি
আপনি আচরি ধর্ম শিক্ষায় আপনি গুরুজনে মান ভয়ভীতি জান কথায় বল আপনি ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *