🐦 বুলবুলি 🐦
আমার প্রিয় বুলবুলি
ভালোবেসে তোমায় বলি
আমার ঘর তোমার ঘর
মিছে তুমি ভাবছো পর
তুলসীতে রোজ জল দিই
তুলসী পাতা রোজ খাই
ছোটো একটি কুঁড়ে আমার
তুলসী ডালে ভয় কি তোমার
যেই না আসি তোমার কাছে
ফুড়ুৎ পালাও ধরবো পাছে
তুমি পাখী মানুষ আমি
দুয়ের জীবন সমান দামী
তোমার সংসার গাছের ডালে
আমার সংসার অথৈ জলে
অংক কষে জীবন টানি
তোমার কাছে মূল্য নাই জানি
তবুও তুমি আমার কেউ
হৃদসাগরে উঠছে ঢেউ
আমি যখন থাকবো না
শুনবে না কোন মানা
মনের গভীরে লিখে রাখ
জনম জনম সাথে থাক
তুলসী গোড়ায় যখন জল ঢালি
গালাগাল দাও কেন আমার প্রানের বুলবুলি।।


