😭 মহাকুম্ভে মহাপুন্য 😭
মহাকুম্ভ কি বা কেন কি মাহাত্ম্য এই মেলার
মানব জীবনে মহাকুম্ভ আসে না বার বার
পৌরাণিক কাহিনী মজার গল্প অমৃত রসে ভরপুর
সাধুদের ভন্ডামি আর মিথ্যায় ভরা সত্য বহুদূর
রাক্ষস দেবতায় কাড়াকাড়ি অমৃত কুম্ভ সমুদ্রমন্থন কালে
দেবতাগণ অমৃত কলস পায় তাদের বুদ্ধি বলে
অমৃত পাঁচ স্থানে পাঁচ ফোঁটা এক ফোঁটা তিন নদী কুলে
প্রয়াগে ত্রিবেণী ধারা তাই গঙ্গা যমুনা সরস্বতী বলে
১৪৪ বর্ষ পরে প্রয়াগে মহাকুম্ভ ২০২৫ এলো
কেবল নাগা সাধু লক্ষাধিক তারাই মহাপুন্য পেলো
জিটি রোড ধরে পুন্যার্থীরা প্রয়াগ রাজে চলে
ঘন্টার পর ঘন্টা কাটে জ্যামে ত্রিবেণী সঙ্গম স্থলে 
কয়েক কোটি মানুষ সেথা পুন্যার্জনে গিয়ে 
মৃত্যুবরন করলো তারা নিখোঁজ পদপিষ্ট হয়ে
পুন্যফলে একবারই মানুষ মহাকুম্ভে স্নান করে
পাপ ধোওয়া পুন্য জল আনে কলস ভরে
১৮৮১ সালের পরে জন্মগ্রহণ করেছে যারা
২০২৫ এর আগে অনেকেই মারা গেছে তারা
জীবিতদের অনেককেই মহাকুম্ভ গেল ছুঁয়ে
ত্রিবেণীতে যায়নি যারা তারা বাঁচে মহাপাপ নিয়ে
যারা গেল প্রয়াগ রাজে মাথায় দিল গঙ্গাজল
ইতিহাস গড়লো তারা ধন্য হলো পেলোে পুন্যফল
মা যমুনা কুম্ভে চলে বয়স ১০০ হয়েছে পার
মৌনি অমাবস্যায় ডুব দেবে ২৯ জানুয়ারী বুধবার
সাফ কথা যমুনার মহাকুম্ভে এসেছে সে ১৪৪ বছর আগে
কথার ছল পাপে ডুবছে পুন্য শূন্য মনে সন্দেহ জাগে
বলতো মা কেমনে যাবে এই ত্রিবেণী ঘাটে
“বাস থেকে নেমে ১৭ মাইল পায়ে যাবো হেঁটে”
চোখে দেখি নাগা সাধুরা কয়েক কোটি তো বটে
তাদের নেতা ঘোষণা দিচ্ছে সন্ন্যাসীরা কেউ যাবে না ঘাটে
৩০ কিলোমিটার আগে গাড়ি গেল থেমে
দিশেহারা তীর্থযাত্রী গাড়ি আটকে গেল জ্যামে
আমাদের গাড়ি গাঁয়ের সৈদাবাদ পথে গঙ্গাতীরে যাই পক্ষীহা ঘাটে
মা যমুনা রইলেন পড়ে রোহী মার্গে যখন সুর্য যাচ্ছে পাটে
মনের সুখে স্নান সারি চঞ্চলা দিদির সনে
পাপ পুণ্য যাহা পাই গঙ্গামাতা ক্ষমা করবে নিজ গুনে
ফিরতি পথে রোহি মার্গ টানে যমুনা মাতার জন্য
মা যমুনা ত্রিবেণীতে স্নান সেরে হল বুঝি ধন্য
সন্ধ্যা হয় একি দৃশ্য রোহী রোড বন্ধ করেছে প্রশাসন
ছোটো পথে একটু দূরে রাখি গাড়ি নো এন্ট্রি জোন
হেঁটে চলেছে অসাধু সাধু‌ লক্ষ কোটি মানুষ
হর হর মহাদেব মাতা গঙ্গে উড়ে মহাকুম্ভের ফানুস
পায়ে হেঁটে খানিক যাই রোহী মার্গের কাছে
তীর্থযাত্রীদের বাস ও গাড়ি যত এখনো দাঁড়িয়ে আছে
যমুনার খবর নিতে যাই সেই বাসের কাছে
হায়রে কপাল একি শুনি যমুনা বাসেই মারা গেছে
ভারাক্রান্ত মন নিয়ে বেনারসে আর্তির ঘরে ফিরে যাই
মাতা গঙ্গে বল ঘরে চল যমুনা সঙ্গে নাই
স্বর্গে যেতে কুম্ভ স্নানে যদি মহাপুন্য হয়
পাপী জীবনের মূল্য কিবা মরনে নাহি ভয়
মানব জীবনে অন্ধবিশ্বাস কুসংস্কার এই শেষ বার
মহাকুম্ভে গঙ্গাজল পাপ ধুয়ে হয়েছে গরল থামুক মিথ্যা অনাচার
আকাশের দিকে তাকাও মানুষ দেখ মহাশূন্য
কর্মযজ্ঞে কর্মফলে পুন্য হয় শূন্য মহাকুম্ভে পূণ্য।
             🔹🔹🔹🔹🔹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *