🌵পদচিহ্ন🌵
ছোটো একটি গ্রামে পায়ে হাঁটা মেঠো পথ মনে ভেবে ছবি আঁকা ভাবনা ছুঁয়ে যায় যত
ইচ্ছে করে ছুটে বেড়াবো একাকি কোনোদিন
যে পথে ঠাকুমা দাদুরা হেঁটেছে চিরদিন কেয়া ঝোপের আড়ালে হলুদ ফুল শোভা দেয়
মাঝে মাঝে মাটি ফাটা দিঘি মন কেড়ে নেয়
আঁকা বাঁকা ধুলো বালি মাখা পথ গেছে দিগন্ত ছাড়িয়ে
ঝাউসারি হয়তো বা সাগরে গেছে হারিয়ে
অতীতে পায়ের চিহ্ন মুছে গেছে আমার জন্মের আগে
কে দেবে ঠিকানা কারো কি আছে জানা
দিনেতে রাতকানা স্পর্শে বুঝে নিতে কেউ করেনি মানা
বড় ভয় ভুতকে রাত যদি হয়ে যায় পথে তবুও যেতে হবে সেই পথে জীবন নিয়ে হাতে ।
♦️♦️♦️♦️
