💥 গরমিল 💥
কল্প গল্প ফাঁদা ভালো যদি না পড় ধরা
মিথ্যাটাই সত্যি হবে শুরু হবে অশ্রু ঝরা
অনেক কিছুই হতে পারে মান সম্মান বড়
নাম ভূমিকায় কুশীলব অন্য শব্দে পড়
সতর্কবাণী যতই দাও ব্যবসা ভালো হবে
যাত্রা নাটক যাই কর না কবি কেঁদে যাবে
ভেবে চিন্তে লেখা ভালো কারো দুঃখ না হয়
আঘাত দিলে প্রত্যাঘাত খন্ডন হবার নয়
জীবনটাতো খেলনা নয় মিছে খেলা কর
আবেগ যদি ধ্বংস আনে বিধ্বংসটাকে ধর
বাস্তব অতি কঠিন কেউ ভুলতে নাহি পারে
জীবনটাই নরক হয় ভুল আসে ঘুরে ফিরে
ভুলের মাশুল দিতে হয় গোপন করার নয়
চালাকি করলে পরে সাজা পেতে হয়
চোখে দেখে অন্ধ হয়ে জীবন পথে চলা
পথ খুঁজে পায়না সে সদা অসত্য বলা
উপায় আছে খুঁজতে হবে এই কথার ভেতর
পাথরে কান পাত পেয়ে যাবে এর উত্তর
মাটি জল বৃক্ষ জীবন সবই প্রকৃতির দান
যা পেয়েছ তাই নাও রাখ সবার মান
অপরাজিতা বা জবা গন্ধ নেই কারো
শুটকি মাছের গন্ধ নেই এটা কি বলতে পার
সোজা ভাষায় সোজা কথা লেখার কদর আছে
অসুন্দর কে সুন্দর বলা কথাটাই মিছে।
              ♦️♦️♦️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *