🕺 কুয়াশা 🕺
দুঘন্টা জাগতে দেরী টেনশানে মাথা ঘোরে
জীবন বোধ হয় পিছিয়ে গেল দেহ মন ভেবে মরে
কা কা ডাকতে দেরি পশু পাখী জাগছে না
গার্ড ভাবে হোক লেট ট্রেন এখন চালাবো না
ড্রাইভার বলে গুলি মার পথঘাট অন্ধকার
আলো নেভার নাম নেই নেই কোন চিৎকার
থমকে গেছে আম্রমুকুল আম গাছের ডালে ডালে
বসন্ত পিছিয়ে গেছে এমন দেখিনি কোন কালে
লোকজন কোথায় গেল দোকানদার হাট বাজার
জন্ম মৃত্যু পিছিয়ে গেল গেট বন্ধ যমের দ্বার
ঘোষক বলে যাত্রীগন দুঘন্টা লেট হামে খেদ হে
পাইলট অবস্থা দেখে কেবিনে থাকে শুয়ে
রান্না ঘরে তালা চাবি খেয়ে বেরোবো নেই আশা
কারে আর কি বলি মুখে কোন নেই ভাষা
বস্ দুঘন্টা লেটে ঢোকে প্রশ্ন নেই দুঘন্টা কিসের দেরী
উত্তর আর দিতে হয়নি গঙ্গার ঘাটে নেইকো ফেরী
ঘড়ি বলে যা খুশী ভাবতে পার আমার দাঁড়াবার নেই সময়
আমি টিক ঠিক বলবো সময় মেনে চলবো কাউকে আমার নেই ভয়
রোজ দুঘন্টা লেট মৃত্যু দেরীতে আসবে ছিল আশা
হতাশা নিরাশা দুরাশায় জব্দ হলাম সব ভেস্তে দিল কুয়াশা।
🔹🔹🔹🔹🔹
