২৩/০১/২০২৫
🖕 নেতাজী 🖕
নেতায় ভর্তি এই দেশটা জনগণের সেবার তরে
ভাষন দেয় দেশ শাসন করে মানুষ থাকে অনাহারে
স্বাধীন দেশে স্বাধীন কেবা কি বলছে এই মানুষ
কার জন্য কে আছে ভাই বন্ধু নেতায় ওড়ায় ফানুস
সেকাল একাল অনেক তফাৎ পরাধীনের দিনে
স্বাধীন দেশ এইসময় কেবা কারা নিয়েছে কিনে
যেদিকে তাকাই যেদিকে যাই শুধু খাই খাই রব
চার যুগের কলি না হলেও সেলফি হয়েছে সব
নেতাই নেতার ভাষন শোনে স্রোতা হয়েছে দর্শক
সভামঞ্চের দৃশ্যগুলি পাল্টে গেছে যা দেখি রোমহর্ষক
নেতাই নেতার পকেট কাটছে মানুষ খাচ্ছে ডিগবাজী
যার জন্ম আছে মৃত্যু নেই তিনিই একমাত্র নেতা আমাদের নেতাজী
বন্দে মাতরম ধ্বনিতে পরাধীন থেকে স্বাধীন হয়েছে মোদের দেশ
একমাত্র তিনিই পিতা তিনিই নেতা নেতাজী সুভাষচন্দ্র বোস
         ♦️♦️♦️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *