পিকনিক 🌿
🧑🍼🤱🧑🎄🧑🦯🏃⛹️🤽
আসুন সবাই পিকনিকের তরে
আমার ঘরে আমার গ্রামে সমুদ্রপুরে
লাল কাঁকড়া চরে সাগর তীরে
হবে হেথা বনভোজন
লেখক কবি বন্ধু ভাই বোন
যতসব গুনীজন
সবাইকে করি আমন্ত্রণ
জেলেরা ডিঙি নিয়ে মাছ ধরে
মাছ ছোট বড় হতে পারে
জ্যান্ত মাছের স্বাদ ভালো
ঝাল দেওয়া খেতে ভালো
আসুন সবাই হবে মজা
আমার গাঁয়ে আমি রাজা
শিশুরা চরে খেলা করে
বালি দিয়ে ঘর করে
কাক ডাকে ঝাউর ডালে
সমুদ্র পাখী উড়ে চলে
জাল যখন টানে জেলে
মাছ তখন লাফায় জলে
পাখীর দল ছোঁ মেরে
মাছ নিয়ে পালায় দুরে
আনন্দ সবাই পাবে
হেথায় পিকনিক হবে
কোলকাতা থেকে আসতে হলে
দীঘা বাসে আসুন চলে
পাবেন মজা আসুন সোজা
কাঁথি হয়ে সমুদ্রপুরে।
🤽⛹️🏃🧑🦯🧑🎄🤱🧑🍼🌿

