কবিতার নাম ঃ-
🪻অপরাজিতা🪻
অন্য গাছে ভর করে লতা
সবুজ পাতা নীল ফুলে
একই অঙ্গে দুই রুপ
অপরাজিতা সাদা ও নীলে
যুদ্ধ জয় করে না সে
সবার মনের সাথে মিতা
পুজারীরা দুষ্ট হলেও
নাম রেখেছে অপরাজিতা
গন্ধ নাই রুপ আছে
তবুও প্রজাপতি আসে
মধু হয়তো থাকতে পারে
তাই ফুলের উপর বসে
দুর্গা পুজা হয় নাকো
এই ফুল ছাড়া
সেরা জাতীয় ফুল
সবার নজর কাড়া
এক ফুলের তিন রং
পাঁচ পাঁপড়ির পঞ্চমুখী
অনুপম এই বেগুনী রং
মন ভরে তাকে দেখি
তার চেয়ে আরও ভালো
নীল সাদা একই পাঁপড়িতে
আরও সুন্দর যদি থাকে
সুন্দরীদের বেনুনীতে
অপরাজিতা ফুলের মালা
কেউ গাঁথতে না পারে
ক্ষুদ্র এই ফুলের সৌন্দর্য
সব ফুলকে পরাজিত করে
ফুল নিয়ে স্বপ্ন যার
তিনি অপরাজিতা
তার গলে দিলাম মালা
খুললো আজ মনের খাতা।
🪻🪻🪻🪻🪻
