দাদু নাতির বর্ষাকাল
আদিদেবের বর্ষাকাল বড়ই মনোরম
দল বেঁধে ব্যাঙের দল ডাকছে ঘ্যাঁঙর ঘ্যাঁঙ
নাতি বলে দাও না ধরে একটি সোনা বা কোলা
পায়ে দড়ি বেঁধে ঘোরাবো হাতে
পারবে না পালিয়ে যেতে
যতই লাফাক চলবো পথে
সারাদিন শুধু পথ চলা
দাদু দাওনা ধরে একটি কোলা
আচ্ছা বিপদ তাগাদা দিচ্ছে বারে বারে
ছেলেবেলার দাদুর কীর্তি ব্যাটা জানলো কি করে
সোনা ব্যাঙ দামী অনেক তাকে ধরা দায়
এ যুগ অন্যরকম নাতি বুঝতে না চায়
ওরে বাবা দরজার ফাঁকে ছিল ইয়া বড় কোলা ব্যাঙ
পড়বি তো পড় কোলার ঘাড়ে স্বয়ং নাতির ঠ্যাং
আদিদেবের চীৎকারে পাড়া উঠলো মাথায়
ব্যাঙ নাকি কামড়ে দিয়েছে আদিদেবের পায়
নাটকবাজি করছে ব্যাটা ঘর বাহির করে
ওই কোলা কে দেবো সাজা দাদু দাও না ধরে
পালিয়ে আর যাবি কোথায় বুড়োর ফাঁদ নিলাম ঠ্যাং ধরে
নাতির দাবী পায়ে বাঁধ ঝোলাবো গাছের ডালে
চোস্ত দাদু বহু করেছে তার ছোটকালে
সময়ের সঙ্গে তাল মিলিয়ে দাদুকে নাতি হতে হয়
দাদু নাতির রঙ্গ খেলা এইতো পরিচয়।।
🐶🐱🐭🐹🐰

