“শিরঃপীড়া “
রাগিণী চরম সুরে মেঘ ভাঙা বৃষ্টি সাগরে
ভাঙ্গা গড়ার খেলা মরুতে রক্ত হীন পাহাড় শরীরে
ঝর্ণার রং লাল মেঘ ঝরা মুষল বৃষ্টি
ক্ষনিক থাম বন্ধু বন্ধুর সুনীলে একি অনাসৃষ্টি
এলোমেলো ভাবনার বেড়াজাল ডিঙিয়ে
কতটা সময় আর বন্ধুর পথ চেয়ে
আবেগ সে মেঘ নয় অনন্ত শূন্যতা সেখানে
তবুও নীল কুচকুচে কালো সে আছে যেখানে
যতদূর চোখ যায় নেই কোনো আলো তারা
আর নয় বন্ধু তালগোল পাগল পারা
খড়ের মা অনন্ত সাগর জলে ভেসে আসে
অসহ্য যন্ত্রনা শিরে শোণিত শূন্য সাইনাসে।।

