“নোংরা রাজনীতি “
রাজনীতি কারো একার নয়
দল আমাদের সবার
আমার আমার করছে যারা
পথ পাবে না যাবার
ঠাকুর আমায় জয় দাও
তুমি ভগবান রাম
আমি ঠাকুর টাকুর মানি না
তাই আমরা বাম
আমার জনগণ তাদের সেবায়
দিয়েছি মন প্রান
তাইতো মানুষ প্রাণ খুলে
করছে আমার জয়গান
সব বেকারের চাকরী দিয়ে
করবো আমার চাকর
সরকারী কোষাগার শূন্য হোক
বাড়ুক বেসরকারী কদর
দলের আবার ধর্ম কি
ঝান্ডা হাতে রাম রাম বলে
জেতালেই চাকরী হবে
নাকি সবুরে মেওয়া ফলে
“ধর্মের নামে মোহ এসে যারে ধরে
অন্ধ সে জন মারে আর শুধু মরে”
এ ঠাকুর সেই ঠাকুর
ভাব একবার মনে
বোকা বানিয়ে কতদিন আর
রাখবে জনগণে
শিক্ষা দীক্ষা মানুষের
কিছুই নাই ধর
তাই বলে কি কোষাগার থেকে
গরীবের পয়সা চুরি কর
তোমার দলের শিক্ষা বুদ্ধি বিবেক
কোথায় হারিয়ে গেল
অংক কষে নিরন্ন মানুষ
তার কত দল কত পেল
একদিন বুঝবে ঠেলা
ঠাকুর বাক্স করবে ফাঁকা
জনগণের মার জান না
বুঝবে সেদিন তুমি কত বোকা
ন্যায়নিষ্ঠ সত্যপথে রাজনীতি করে
যে মানুষের দল
ঠাকুরই ফিরিয়ে দেবে একদিন
ফলবে তার ফল
আর নয় সবাই এসো
আমাদের এই দেশ
একটা দল গড়ে তুলি
মানুষের দাবীই শেষ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *