নিজের ভুলে হলে বিপদ
বিপদকে ডেকে আনা
বিপদে মোরে রক্ষা কর
এ নহে মোর প্রার্থনা
বিপদ রুখতে সদা
চোখ কান খোলা রাখতে হবে
ভক্তি শ্রদ্ধা থাকলে মনে
বিপদ থেকে রক্ষা পাবে
মা বিপত্তারিণী মূর্তি পূজা
অতি ভক্তি চোরের লক্ষণ
গর্ভে ধরেছে সেই আসল মা
তারে পূজ সর্বক্ষণ
ফুল বেলপাতা অঞ্জলি
যতই দাও মূর্তির পায়ে
নিজের মা কষ্টে কাঁদে
রাতদিন বিছানায় শুয়ে
দুই ভাই বজ্জাত ভারি
মাকে পর করে
মা বিপত্তারিণীর মূর্তি পূজা
করে আড়ম্বরে
অন্ধ আবেগে দুই ভাই
জীবন দিল গো মা
আসল মায়ে ভর কর
করে দিও ক্ষমা
বিপদ থেকে উদ্ধার করা
মূর্তির কি ক্ষমতা আছে
দুভাইর জীবন গেল
গাড়ির চাকার নীচে
যারা নিজের মাকে বাদ দিয়ে
মূর্তি পূজা করে
সুখ শান্তি থাকে না ঘরে
বিপদ বসবাস করে
বিপদে রক্ষা করে
মা গর্ভধারিণী
মিছে কর মূর্তি পূজা
মা বিপত্তারিণী
জগন্মাতা মা জননী
তিনি দেখায় সংসার
আসল মা বিপত্তারিণী
ভাঙ্গ কুসংস্কার।।

