“চরিত্র”
গাঁয়ে মানেনা আপনি মোড়ল
আমার গুনধর দাদা
ডিগ্রী অনেক বাচস্পতি মহান নেতা
মনটা নোংরা কাদা
গরীব মানুষের পাশে থাকেন
জল গলে না হাতে
চরিত্রবান দাবী করেন
কেউ পারেনি চরিত্রে কালি দিতে
কলঙ্কের কালি নিজে মাখে
কানাকানিতে তাঁর কি যায় আসে
বধির কান কাটলে কি
পাণীতে বুঁদ রাতে ভাসে প্রেমরসে
দাদা হলেও বন্ধু আমার
প্রকাশ করতে না পারি
জনগণের নেতা বলেন তিনি
আছে মুখের জারিজুরি
জ্ঞানীগুণী বক্তা ভালো
কথায় হারাতে না পারি
তবুও মুখে বলি তারে
এসব কী হচ্ছে
তোমার নামে কেচ্ছা কাহিনী
অনেক শোনা যাচ্ছে
কথা ঘুরিয়ে বলেন তিনি
চরিত্র আবার কি
খায় না মাথায় দেয়
ওসব পরিষ্কার রেখেছি
দান ধ্যান ত্যাগ যতই কর
কলঙ্ক মুছে ফেলার নয়
লাথি খাবে নরকে যাবে
বিধাতায় কয়
কয়লা ধুয়ে সাদা
কে করেছে কখন
কালো মনের লালসায়
মানুষ অন্ধ সারা জীবন
গুনধর দাদাকে আমার
অকালে যম দিল ছাড়পত্র
অন্ধের আবার আলো কি
তবুও বদলালো না চরিত্র।।
           🐞🐞🐞

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *