যুগ সন্ধিক্ষণে মহা প্রলয়ের
সংকেত অশনি
বর্ষনক্লান্ত মেঘ উন্মত্ত
ক্ষপনক কামোপোহত মোহিনী
নাভীমূলে পদ্ম নিগড় অতল
গভীরে ভূগোল পালা
আসন্ন যুগের জন্ম প্রলয়ের
আড়ালে নট নটী খেলা
প্রলপিত বৈপিত্র জগত
ধ্বংসের ভগন কথা
হোক সিকতাময় পলপ্রিয়দের অকালজ গাথা
অসূর্যম্পশ্যা গর্ভজাত অকালকুষ্মান্ডদের
কবর চোনা চোষন
পলিত পাইন বৈরদের
শেষ হোক অজ শাসন
রোজ পাতে পচা হাতে কাসনির ঘন্ট
কাসন্দিতে দূর্গন্ধ
অজ ঔরসজাত নোলার শিকার
পলিতের দল হয়েছে অন্ধ
অকালজ তস্য পৌত্র পৌত্রাদি
শীর হীন জীব গাথা
যুগের অন্তিম ক্ষনে মহাপ্রলয়ে
শেষ হোক ভগন কথা…….
               🦁🦁🦁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *