“ভিখারিনী”
এখনো কে বা কারা ভিক্ষা করে
অভুক্ত কে কেউ জানে না এই শহরে
সকাল সন্ধ্যা সাজ বাহার আহারের ছড়াছড়ি
এক টুকরো পাঁউরুটি রাস্তায় দিচ্ছে গড়াগড়ি
কুকুর গুলো শুঁকছে ধূলো টুকরো তাদের না পছন্দ
ক্ষিধের জ্বালা নেই কারো কাটেনি কারো নিত্য ছন্দ
গ্রাম থেকে শহরে এসে ঘর বেঁধেছি বেশ আছি সুখে
অভুক্ত মানুষের কথা শুনি নেতাদের মুখে মুখে
সেদিন সকাল ছিল খুব মনোরম চা টিফিন খেয়েছি সবে
গেটে কেউ বলছে কাতর স্বরে ‘মা দুটি খেতে দেবে’
প্রিয়জন চেনা গলা ছুটে গেলাম তার কাছে
প্রত্যন্ত গ্রামের মানুষ তাহলে এখনো অভুক্ত আছে
চোখ ফেটে জল গড়িয়ে পড়ে উথাল পাথাল হচ্ছে মন
ভিখারী খুঁজছি কোথায় সে যে আমার গ্রামের পাড়াতুতো বোন।।
                     🌿🌿🌿

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *