


💥 শুভ বিজয়া 💥
শুভ বিজয়ায় মায়ের কাছে আবেদন,
যারা তোমায় ডিজে বাজিয়ে দিচ্ছে বিসর্জন ।
মাটির মূর্তি নিয়ে উন্মাদ নৃত্য করে,
এরা মাকে জলে ডোবায় ,
একবার প্রান পেয়ে জেগে ওঠো,
উল্টে তাদের ডুবিয়ে দাও।
রাজ্যটা চোরের আড়ৎ ,
দূর্বলদের বাঁচতে দাও।
এমন জাল বিছাও তুমি,
মিথ্যা হিংসা ছেঁকে নাও।
দুষ্টচক্র জেতে ভালোরা হারে,
এবার মা সত্যকে জেতাও।
মিথ্যা অতীত অন্ধবিশ্বাস ভুলতে দাও, সামনে সত্য দেখিয়ে দাও।
অন্ধজনে দাও আলো দুষ্ট জনের, চোখের আলো কেড়ে নাও।
আনন্দ থাক কষ্ট যাক জল হোক অমৃত ,
পরিষ্কার কর মানুষের মন।
বিজয়া শুভ হোক মা রাগ করো না,
এই আমার আবেদন ও নিবেদন।
🦁🦁🦁🦁🦁


