🪲 ঘুনপোকা 🐛
ঘুনপোকা কুরে খাচ্ছে শুকনো কাঠ বাঁশ
শত্রুর সমাপ্তি ভস্মে খোঁজা বৃথা রক্ত রস
গাছ কি জানতো মৃত্যুর পরের কষ্টটা
হয়তো জন্মাতো না
মা মাটির রক্ত চুষে জীবেরা মাতৃহীন হতো না
অন্তহীন কল্পনা বাস্তব নয় কেন
মানুষ ভাবে না
কল্পনায় মশগুল এই সমাজ কিছুই জানে না
অস্থিসন্ধিতে ঘুন রক্ত অবিরাম ধারায় বয়
রসহীন শুষ্ক বৃক্ষ দাঁড়িয়ে থাকে বুকে মা মাটি ফেটে চৌচির হয়
মাটির কান্না কেউ শোনে না পবন থামে যখন
ঘুন পোকা কুরে কুরে খায় মানুষেরে
রক্তের গতি বাড়ে তখন
অভিনব বৈষম্য ধরাধামে অস্থির জীবকুলে বেঁচে থাকা
অলিক কল্পনা সমাজের প্রশ্ন কী এই ঘুনপোকা!!
🐞🐜🪲🦗🕷

