Blog

বন্ধু

বন্ধুবন্ধু আমার সরল অতি প্রিয় আপনজন,কষ্ট নেয় দেয় না কষ্ট প্রানখোলা তার মন।জন্ম তার পাশের গ্রামে নাম আটবাটি ,ছোট থেকেই পরোপকারী কাজে পরিপাটি।স্কুল ছিল পাশাপাশি কে বা কারে চিনতো?বাবা জেঠার যোগ ছিল তারা নাকি জানতো।পড়া শেষে আমার বন্ধু ব্যাংকে চাকরি পেল,একদিন যাতায়াতের পথে পরিচয় হলো।গ্রাম ছেড়ে শহর পানে সংসার করতে এলাম,দুজনাই জায়গা কিনে ঘর বানালাম।এক সঙ্গে চাকরী করি পথ একটাই,সকালে আমার সন্ধ্যায় তার বাড়ি রোজ যাওয়া চাই।সাড়ে ছফুট লম্বা মাথা ঠেকতো চৌকাঠে,ফেটে মাথা রক্ত ঝরেছে বলেনি সে মুখ ফুটে।তার বউ আমার বউ মিলিজুলি জুটি,বন্ধুত্ব হলো তাদের অন্তর একেবারে খাঁটি।রান্ন

Blog

কিশোরনগর গড় ও আমার বাড়ী

কাঁথির কিশোরনগর রাজবাড়িতে দেবী দুর্গা পূজিত হন পশ্চিমমুখী ঘটে এর, নেপথ্যে বিশেষ ঘটনাআজও কিশোরনগর গড় রাজবাড়ি দুর্গাপূজা দেখতে অনেক ভিড় হয়। কথিত আছে এই রাজপরিবারের পূর্বপুরুষ দেবীর স্বপ্নাদেশ পেয়ে দুর্গাপূজার প্রচলন করেন।আমার স্বপ্ন ছিল জন্মভীটা বাদলপুর গ্রাম থেকে ১০ কিমি দূরে কাঁথি শহরের পশ্চিম দিকে অবস্থিত কিশোরনগর গড়ের রাজবাড়ীর কাছাকাছি কিছু জায়গা কিনে ঘর বানাবো। চাকরী সূত্রে পশ্চিম বঙ্গের বহু জেলা ঘুরে ১৯৯২ সালে কাঁথিতে ঘর করার স্বপ্ন সফল হয়েছে। আজ প্রায় ৩০ বছর এই কিশোর নগর গড়েই বাস করছি।বিখ্যাত রাজা যাদব রাম রায়ের ভাগ অংশীদার রাজেন্দ্রলাল মিত্র অংশের ২ ডেসি